পত্নীতলায় আমাইড় ইউপি নির্বাচনে আব্দুল সবুর খানকে চেয়ারম্যান পেতে চান ভোটারেরা

সিটিভি নিউজ।।মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: ================আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলা উপজেলার ১০নং আমাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে
আব্দুল সবুর খানকে চেয়ারম্যান হিসেবে পেতে চান অত্র ইউনিয়নের ভোটারেরা। তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের এলাকাবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন চেয়েছেন। আব্দুল সবুর খান থানা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক আমাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি।
তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে সুখে-দুঃখে সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া এই জননেতা অবহেলিত আমাইড় ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দুর্নীতি, স্বজনপ্রীতি ও হয়রানিমুক্ত একটি জনবান্ধব সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলবো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অনুন্নত রাস্তাঘাট, কালভার্ট ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করবো,যুবসমাজকে মাদক ও অপরাধের করাল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটাবো এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবো। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি ও ভিজিএফসহ সরকারের সকল ধরনের সুযোগ-সুবিধা ও সহায়তা কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই প্রকৃত দরিদ্র ও প্রাপ্য মানুষের হাতে পৌঁছে দেব, পাশাপাশি গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মানোন্নয়ন এবং এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ উন্নত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করবো। তিনি আরও জানান, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার এই মহৎ যাত্রায় দলমত নির্বিশেষে সকলের বুকভরা ভালোবাসা, মূল্যবান সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। সংবাদ প্রকাশঃ ১৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=