দেবীদ্বারে ‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ==================
কুমিল্লার দেবীদ্বারে ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে বীমা শিল্প একটি অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ বক্তব্য‍্যকে সামনে রেখে ‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ এর মাঠকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দেবীদ্বারে এক রেস্টুরেন্টে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার শান্তা লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত অর্ধশতাধিক মাঠকর্মী অংশ নেয়।

অনুষ্ঠিত কর্মশালায় মাঠ কর্মীদের কাজের অগ্রগতি আনয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ পরামর্শ প্রদান করে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (রিটেইল বিজনেস) মোঃ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন, সিএমও এন্ড হেড অফ রিটেইল জানে আলম রুমেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- হেড অব ট্রেনিং রাজু আহমেদ ইবনে হাবিব, এসভিপি মোস্তাক আহমেদ, জিএম রুবেল আহমেদ, এজিএম ইব্রাহিম খলিল।

এছাড়াও বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারসহ বিভিন্ন মাঠকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (রিটেইল বিজনেস) মোঃ আনোয়ার হোসেন বলেন, চতুর্থ প্রজন্মের ডিজিটাল কোম্পানি হিসেবে সঠিক গ্রাহক ও সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস স্থাপনের মাধ্যমে শান্তা লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা শিল্পে একটি অনন্য নজির স্থাপনে বদ্ধপরিকর। স্বাস্থ্য বীমা ও গুরু ব্যাধি বীমাকে জনপ্রিয় করার লক্ষ্যে ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে শান্তা লাইফ ইন্স্যুরেন্স। এসময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে মাঠ কর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের মাঠ কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার ছবি। সংবাদ প্রকাশঃ ১৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন