কক্সবাজারে মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমানরিপোর্টার কক্সবাজার ==================কক্সবাজারের রামুর চেইন্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল (২৬) হত্যা মামলার দীর্ঘনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহজাহান (৩১)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গ্রেপ্তার শাহজাহান রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা এলাকার চরপাড়ার বাসিন্দা। তিনি মুরত আলমের ছেলে।

র‌্যাব জানায়, ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রামু থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করা হয়। মামলার পর থেকেই শাহজাহান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-১৫ জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র‌্যাব-১৫ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল রামু থানার চেইন্দা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন, চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন