সরকারি ভূষণ হাইস্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ===============
ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শিক্ষার্থীদের উদ্দেশে রাশেদ খান বলেন, অনেকেই হয়তো কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। এতে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তিনিও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাননি; তবে পরবর্তীতে কঠোর পরিশ্রম ও অব্যাহত চেষ্টার মাধ্যমে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেছিলেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন ও চাহিদা পূরণে নিজের অবস্থান থেকে সহযোগিতার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে কালীগঞ্জের সামাজিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রাশেদ খান। সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং আওয়ামী লীগের লোকজন ও তাঁর আশপাশের বন্ধুরাই এতে জড়িত ছিলেন।
তিনি বলেন, কালীগঞ্জকে অনেকেই চোরাকারবার ও মাদকের কারণে নেতিবাচকভাবে দেখেন। সামাজিক বন্ধনের ঘাটতি ও বিভিন্ন বিরোধের কারণেও এলাকার নেতিবাচক পরিচিতি তৈরি হয়েছে। এ বদনাম ঘোচাতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, শামসুল ইসলাম, রেজাউল ইসলাম, নজরুল মোল্ল্যা, খোকা মিয়া, লুৎফর রহমান লেন্টু, কেন্দ্রীয় ছাত্রনেতা জহির হাসান মোহন, যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল ও মিজানুর রহমান, ছাত্রনেতা মারুফ বিল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি রাশেদ খান। সংবাদ প্রকাশঃ ১৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন