সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।===============
আসন্ন ৪নং শশীদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সাধারণ ভোটারদের মাঝে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে সৎ, যোগ্য ও পরীক্ষিত তরুণ সমাজসেবক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ এনামুল হক নুরুন্নবীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী। এলাকাবাসীর মতে, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সমাজসেবা করে আসা এনামুল হক নুরুন্নবী একজন পরিচ্ছন্ন ইমেজের তরুণ নেতা। গ্রাম বাংলার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং তরুণ সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে তিনি ইতিমধ্যে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকায় ভোটারদের একটি বড় অংশ তাকে আগামীর শশীদল ইউনিয়নের রূপকার হিসেবে বিবেচনা করছেন। স্থানীয় ভোটাররা আশা প্রকাশ করছেন, আসন্ন নির্বাচনে তরুণ ও গতিশীল নেতৃত্ব হিসেবে মো: এনামুল হক নুরুন্নবী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে ইউনিয়নের অবহেলিত জনপদগুলোতে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং একটি মডেল ইউনিয়ন গড়ে উঠবে। এবিষয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ এনামুল হক নুরুন্নবী বলেন, নির্বাচনে জয়ী হলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের সব সুযোগ-সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। পরিষদ থেকে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি বা অতিরিক্ত অর্থ ব্যয় রোধ করা এবং সাধারণ মানুষকে কোনো কাজের জন্য অফিসে দৌঁড়াতে না দিয়ে নিজ দায়িত্বে সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এছাড়া এলাকার সামগ্রিক উন্নয়নে দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই চেয়ারম্যান প্রার্থী। সংবাদ প্রকাশঃ ১৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com