সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি :============
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিরোধী দল জামায়াত আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। জামায়াতের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আপনারা তারেক রহমানের বিএনপি করেন, রাশেদ খানের বিএনপি করার প্রয়োজন নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা ভুল করেছিলেন, তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। এখন সবাই বিএনপির এক ছাতার নিচে এসে মূলধারার বিএনপি করবেন।
রাশেদ খান বলেন, আপনারা আমাকে সহযোগিতা করলে কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
শনিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় রাশেদ খান আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে বিচার-সালিশের নামে কাউকে হয়রানি, চাঁদাবাজি, জুলুম বা নির্যাতন করা যাবে না। তিনি বলেন, আমি ওয়াদা করছি, কারও সঙ্গে বৈষম্য করব না। তিনি অতীতের সবকিছু ভুলে বিএনপির সব নেতাকর্মীকে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, রেজাউল ইসলাম, নজরুল মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল, মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. নুরুল ইসলামসহ একাধিক নেতাকর্মী মূলধারার বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেন। সংবাদ প্রকাশঃ ১৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com