মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ ===============কুমিল্লার মনোহরগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে হাসনাবাদ ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে উপজেলার আলীনকিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন। অনুষ্ঠান উদ্বোধন করেন আলীনকিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবদুল মুনাফ, সাবেক চেয়ারম্যান মাস্টার শাহজাহান, হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মজিদ ভূঁইয়া, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ফোরামের উপদেষ্টা মিলন আলমগীর। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১২-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=