নওগাঁয় ১হাজার ঐতিহ্যবাহী হাসকিং চালকল ও চাতাল বন্ধ হওয়ায় শ্রমিকেরা দিশেহারা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: ===========নওগাঁয় একের পর এক ঐতিহ্যবাহী হাসকিং চালকল ও চাতাল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার চাতাল শ্রমিক চরম জীবিকা সংকটে ও দিশেহারা অবস্থায় পড়েছে। সাম্প্রতিক সময়ে প্রায় ১ হাজার মিল-চাতাল বন্ধ হয়ে যাওয়ার ফলে হাজারো উদ্যোক্তা এবং শ্রমিক বিপাকে পড়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়,আধুনিক স্বয়ংক্রিয় অটো রাইস মিলগুলো অল্প সময়ে ও কম শ্রমিকে বিপুল পরিমাণ চাল উৎপাদন করতে পারে। ফলে সনাতন পদ্ধতির হাসকিং মিলগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না।
বাজারে বড় বড় কর্পোরেট গ্রুপ বা চাল ব্যবসায়ীদের প্রবেশ ও একচেটিয়া প্রভাবের কারণে ছোট ও মাঝারি চালকল মালিকরা ব্যবসা ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন।
উচ্চ সুদহার এবং নিয়মিত লোকসানের কারণে মিল মালিকরা দেনাগ্রস্ত হয়ে পড়ছেন, যা তাদের মিল বন্ধ করতে বাধ্য করছে।
সরকারের সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী ধান-চাল নীতিমালার অভাব এবং সময়ে সময়ে অপ্রয়োজনীয় চাল আমদানির ফলেও স্থানীয় মিলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমনই চিত্র অনুসন্ধানে উঠে এসেছে।
জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, ‘এক সময় হাসকিং চালকলগুলো লাভজনক ছিল। কিন্তু ব্যবসায় ধস ও ব্যাংকের উচ্চ সুদহারের কারণে চালকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের সুনির্দিষ্ট নীতিমালা না থাকা, অপ্রয়োজনীয় আমদানি, কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেট, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চালকল তৈরি হওয়া এবং অনাদায়ী টাকা ফেরত না দেয়ার কারণে চালকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চালকল মালিক সমিতির তথ্য অনুযায়ী, জেলায় প্রায় সাড়ে ৪ লাখ টন চাহিদার বিপরীতে বছরে প্রায় ১৭ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়। প্রতিদিন উৎপাদন হয় প্রায় ৪ হাজার ৬০০ মেট্রিক টন চাল। ৫৫ হাজার টাকা টন হিসেবে যার মূল্য দাঁড়ায় প্রায় ২৫ কোটি ৬১ লক্ষ টাকা।
অটো এবং হাসকিং চালকল রক্ষায় দ্রুত নীতিমালা প্রণয়ন করে কার্যকর করতে হবে। তা না হলে অদূর ভবিষ্যতে সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি এই চালকল শিল্পটি দ্রুত ধ্বংস হয়ে যাবে। বেকার হয়ে পড়বে প্রায় ৫০ হাজার শ্রমিক। এজন্য সরকারের দ্রুত বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করা দরকার বলে মনে করছে দেশের সচেতন মহল। সংবাদ প্রকাশঃ ১২-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=