নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: ===========শনিবার(১২সেপ্টেম্বর) নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে র্যালিতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, নওগাঁ পৌর সভার প্রশাসক টি,এম,এ, মোমিন প্রমুখ। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
র্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর সংশ্লিষ্টরা গুরুত্বারোপ করেন। সংবাদ প্রকাশঃ ১২-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=