বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যে নির্যাতন সহ্য করেছে উপমহাদেশে তা নজিরবিহীন- মনিরুল হক চৌধুরী এমপি

সিটিভি নিউজ।। কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান এদেশে যে নির্যাতন সহ্য করেছে তা শুধু বাংলাদেশে নয় এ উপমহাদেশের ৫০০ বছরের রাজনৈতিক ইতিহাসে এমন নজির নেই। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী যে আপোষহীনতা দেখিয়েছি তারই ধারাবাহিকতা জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্টের বিদায়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিজয়পুরে আয়োজিত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা মহান নেত্রীকে আটক করে ১/১১ সৃষ্টি করেছিলো, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সন্তান হওয়ায় আমাদের নেতা তারেক রহমানের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে ষড়যন্ত্রকারীরা। আমার ৬৩ বছরের রাজনৈতিক জীবনে এমন অমানুষিক নির্যাতন কারো উপর চালিয়েছে তা আমি দেখিনি।

তিনি বলেন, আটকের আগ পর্যন্ত নেত্রীর সাথে আমার যোগাযোগ ছিলো, দলে এখনের চাইতে তখন আমি আরও গুরুত্বপূর্ণ ছিলাম। একবার চিন্তা করেন, নেত্রী তাঁর আদরের সন্তান জনাব তারেক রহমানের উপর এমন নির্যাতনের পরও কারো কাছে আকূল্য করেননি, প্রকাশ্যে কোন প্রতিক্রিয়া করেনি৷ নিরবে নিভৃতে চোখের পানি ফেলেছে। সরকার বা বা কারো কাছে কোন ধরনের সাহায্য প্রার্থনা করেননি। তাঁর নাম বেগম খালেদা জিয়া। ছিলেন আপোষহীনর এক মূর্ত প্রতীক।

মনিরুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে বহু নেতা রাজনৈতিক নির্বাচনের শিকার হয়েছে, কিন্তু যে নির্যাতন হয়েছে এর নজির শুধু তারেক রহমানই। ভেবেছিলাম সাংসদে দাঁড়িয়ে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনার উপর যে নির্যাতন চালিয়েছিলো সে নির্যাতনের কথা শুনতে চাই, পরে ভাবলাম তিনি বিব্রত হবেন আর বলা হয়নি। আপনাদের মনে আছে তিনি দেশে এসে মঞ্চে উঠে কারো সম্পর্কে একটি অভিযোগ করেননি, পতিত আওয়ামীলীগের নামও মুখে নেননি, কাউকে বিষোদগার করেননি। শুধু বলেছিলেন আই হ্যাভ অ্য প্ল্যান ফর বাংলাদেশ। এটাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান।

তিনি বলেন, তারেক রহমান এক আল্লাহকে ছাড়া কারো কাছে কখনো মাথা নত করবে না। সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আপোষহীনতা তাঁর রক্তে বইছে। আজকের এই দিনে আমরা দোয়া করছি আল্লাহ যেনো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের সুস্থ রাখে, সঠিক পথে পরিচালিত করে।

সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদারসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন