দেবীদ্বারঃ বিএনপিতে যোগ দিয়েও গ্রেফতার এড়াতে পারেননি সেচ্ছাসেবক লীগ সভাপতি ইউপি সদস‍্য আলম হাজারী

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ সদ‍্য বিএনপিতে যোগ দিয়েও গ্রেফতার এড়াতে পারেননি সেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি সদস‍্য মো. আলম হাজারী(৪৫)।

শুক্রবার রাত ৯ টায় দেবীদ্বার থানা পুলিশ অভিযান তালিয়ে উপজেলার বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

আটক মো. আলম হাজারী বড়শালঘর গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে। আলম হাজারী বড়শালঘর ইউপি সদস‍্য ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলা সেচ্ছা সেবকলীগ’র সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

বড়শালঘর গ্রামের মো. মুকবল হাজারী জানান, শেখ হাসিনার সফল প্রত‍্যাবর্তন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ‍্যোগে এবং যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন ছালামের লেতৃত্বে আজ শুক্রবার বিকেল ৪ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলায় বিক্ষোভ মিছিল করেছে। ওই মিছিলের দায় আলম হাজারীর উপর চাপিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আলম হাজারী আজ (শুক্রবার ১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের অর্থ যোগানদাতা ছিলেন। তাই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে আটক সেচ্ছাসেবক লীগ সভাপতি ইউপি সদস‍্য আলম হাজারী(৪৫)’রসংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন