কুমিল্লা-দেবীদ্বার: ব্যাংকের ভেতর থেকে টাকা চুরির ঘটনায় অভিযুক্ত বিপ্লব হোসেনকে ঝিনাইদহ থেকে গ্রেফতার

সিটিভি নিউজ।। আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============কুমিল্লার দেবীদ্বারে পূবালী ব্যাংক শাখা থেকে এক গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় প্রধান অভিযুক্ত বিপ্লব হোসেন(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১সেপ্টেম্বর) ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে চুরি করা ৪ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বিপ্লব হোসেন(৪০) চুয়াডাঙ্গা দর্শনা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মো. নুরু মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৫ মিনিটে দেবীদ্বার পূবালী ব্যাংক শাখা কার্যালয়ের ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন তার পুত্রবধূ ও স্ত্রী। ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকার মধ্যে ১ হাজার টাকার ৫ টি বান্ডেল, ৫ শত টাকার ২ টি বান্ডেল ও ১ শত টাকার ১০টি বান্ডেল। এক পর্যায়ে ১ হাজার নোটের ৪ টি বান্ডেল গুনে পেছনে রাখেন। পূর্ব থেকে ওই একই সোফায় বসে থাকা চোর বিপ্লব হোসেন কৌশলে ৪ লাখ টাকা নিয়ে সটকে পড়েন।
পরে টাকার হিসেব মেলাতে না পারায়, এক পর্যায়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সবাই নিশ্চিন হন কিভাবে ওই টাকা চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. জাকির হোসেন ওই দিন রাত ১০টায় দেবীদ্বার থানায় মামলা করেন। মামলার বাদী ভুক্তভোগী মো. জাকির হোসেন পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চানমিয়া সরকার বাড়ির মৃত: সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনার পর পুলিশ চোর সনাক্ত ও চোর গ্রেফতারে অভিযানে নামে।
১০ সেপ্টেম্বর তথ্য প্রযুক্তির মাধ্যমে দেবীদ্বার থানার ওসি তদন্ত ইমাম হোসেন, উপ-পরিদর্শক ফিরোজ আহমেদ ও তানভির আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঝিনাইদহের সদর থানা পুলিশের সহায়তায় বিপ্লব হোসেনকে গ্রেফতার করেন।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত রাতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মূল আসামী বিপ্লব হোসেনকে আজ সকাল ৭ টায় তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে। তবে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ আসামী নিয়ে এখনো পুলিশ থানায় পৌঁছায়নি।
ছবির ক্যীপশনঃ দেবীদ্বার থানা পুলিশের অভিযানে টাকা চোর বিপ্লব হোসেন(৪০)’র ঝিনাইদহের কাঞ্চনপুর থানায় তোলা সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=