কুমিল্লায় সাঁড়াশি অভিযান: চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি=================
কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় ওৎ পেতে থেকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত তারা।
নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় তাদের তৎপরতা ছিল বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ আরও জানায়, নগরীতে ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংবাদ প্রকাশঃ ১১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন