ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ===========কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় মাদক বহন ও সেবন, চুরির মামলার আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজের ফটকের সামনে ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জালাল উদ্দিন (৪৩) নামের এক ব্যক্তি পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তাঁর ফেলে যাওয়া ১৬ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউস নামের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় শশীদল এলাকার এনামুল হক ওরফে শানু (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের অপরাধে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন বাহারুল ইসলাম (২৪), হাসান (৩৮), হাসান (২০), লিমন হোসেন (২৩) ও আল আমিন (২১)।
অন্যদিকে পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি হেলাল উদ্দিন (৪৫) ও বিল্লাল হোসেন (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলার পলাতক আসামি রবিউল হাসান (১৯)কে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানার মামলা নম্বর ১৬, ১১ মে ২০২৬ এবং জিআর নম্বর ৯১/২৬–এ দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, পৃথক এসব অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি জালাল উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” সংবাদ প্রকাশঃ ১০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন