বুড়িচং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ’ ফুটবল খেলা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান =========
‘মাদকের বিরুদ্ধে ফুটবল’—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাজী মোঃ জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ’ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৬ষ্ঠ খেলা অনুষ্ঠিত হয়েছে।
ষোলনল ইউনিয়ন বিএনপির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা। প্রথম রাউন্ডর ৬ষ্ঠ খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হোয়াইট।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,সিনিয়র সহসভাপতি আহিদুজ্জামান ফারুক, সহসভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খোকন,যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী মাষ্টার ও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া।
খেলার আয়োজকদের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছিলেন উপজেলা ছাত্র দলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখী, যুগ্ম আহবায়ক ও ইউনিয়নের সদস্য সচিব মোঃ জোবায়ের আহমেদ, ইউনিয়নের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর হোসেন, প্রবাসী মিজানুর রহমান
এতে সভাপতিত্ব করেন হাজী আব্দুল ওহাব আমিন এবং সঞ্চালনা করেন আব্দুস সামাদ রুহুল আমিন।
বক্তারা বলেন, মাদক যুবসমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটানো জরুরি। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকরা জানান, ‘মাদকের বিরুদ্ধে ফুটবল’ এই বার্তাকে সামনে রেখে তরুণ প্রজন্মকে মাঠমুখী করতেই এ আয়োজন। নিয়মিত এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
খেলায় অংশ গ্রহণ করেন কুমিল্লা মিয়ার বাজার ফুট একাডেমি বনাম ইউরোপ ইস্টপোষ্ট অরগানাইজেশান টাইবেকারে ৪ গোলে চ্যাম্পিয়ান হয়। ধারাভাষ্যকার হিসেবে উপস্থাপনা করেন এম কামাল ইসৃট চৌধুরী।
ফারুক হোসাইন ২৯ পিতা সিরাজুল ইসলাম, ভবানীপুর এক বছরের কারাদন্ড ২ শত টাকা জরিমানা আদায়। এস আই পলাশ। সংবাদ প্রকাশঃ ১০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=