টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =================কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই দিন পর ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবক ভিকটিমকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ থানাধীন পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর দুপুরে লেদা ক্যাম্প এলাকার নিজ বাসা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপহরণের খবর পাওয়ার পর লেদা এপিবিএন ক্যাম্পের ক্যাম্প সিআইসি শাহরিয়ার বিন মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শাহীন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার অভিযুক্ত সাকিবুল হাসান (২০) কিশোরীকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরে এপিবিএনের সদস্যরা কিশোরীকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকৃত কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=