দেবীদ্বারে সিপিবির মানববন্ধনে- আমেরিকার সঙ্গে ইউনুস সরকারের দাসক্বমূলক চুক্তি অনতি বিলম্বাবে বাতিল করুন- কমরেড পরেশ কর (কেন্দ্রীয় নেতা)

সিটিভি নিউজ24।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/।।সদ‍্য বিদায়ী অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সকল গোপন ও সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লার দেবীদ্বারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর বর্তমান সরকারের প্রতি এই ‘দাসত্বমূলক চুক্তি’ অবিলম্বে কার্যকরভাবে বাতিলের জোর দাবি জানান।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল কুমিল্লা- সিলেট মহাসড়কের নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ চত্তরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কমরেড পরেশ কর বলেন, “ড. ইউনুসের নেতৃত্বে বিগত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।” তিনি অভিযোগ করে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে তাড়াহুড়ো করে আমেরিকার স্বার্থরক্ষা করতে গিয়ে এই দেশবিরোধী ও অসম চুক্তিটি করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে কার্যত দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বাধীনতা মার্কিন সাম্রাজ্যবাদের কাছে বন্ধক রেখে একটি ‘দাস-খত’ দেওয়া হয়েছে, যা কোনোভাবেই সচেতন দেশবাসী মেনে নেবে না।”

সিপিবির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো আইনি বা নৈতিক এখতিয়ার ছিল না যার মাধ্যমে তারা দেশের দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী ও স্বার্থবিরোধী কোনো চুক্তি স্বাক্ষর করতে পারে। শুধু তাই নয়, স্বাস্থ্য খাতে সংস্কারের নামে টিকার তীব্র সংকট তৈরি করে ৪ শতাধিক শিশুর মৃত্যুর মতো মানবতাবিরোধী পরিস্থিতি সৃষ্টির পেছনেও পূর্ববর্তী প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন তিনি।

বর্তমান নির্বাচিত সংসদের প্রতি আহ্বান জানিয়ে কমরেড পরেশ কর বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভূ-রাজনৈতিক স্বকীয়তা রক্ষার্থে এই জাতীয় স্বার্থবিরোধী চুক্তি অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। অন্যথায় দেশের আপামর ছাত্র, শ্রমিক ও জনতাকে সাথে নিয়ে রাজপথে আরও তীব্র গণ-আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি রংপুরের শিক্ষক গনপতি তক্রবর্ত্বীসহ পরিবারের সদস্যদের হত‍্যার দ্রুত বিচার, গ‍্যাস বিদ্যুৎ, সারের সরবরাহ নিশ্চিত করা ও দাম কমানোর দাবী জানান।

সিপিবি উপজেলা সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে উক্ত সমাবেশে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন সিপিবি কুমিল্লা জেলার সাবেক সভাপতি কমরেড আবুল বাশার, জেলা সম্পাদক মন্ডলীর সভাপতি কমরেড সুধাংশুর কুমার নন্দী, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি দীপ্ত দেবনাথ প্রমূখ।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে সিপিবির বিক্ষোভ ও মানববন্ধনের ছবি।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন