সিটিভি নিউজ।। এমদাদুল হক সোহাগ: সংবাদদাতা জানান==============
কুমিল্লার কোটবাড়ি এলাকার সবুজে ঘেরা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নান্দনিক ক্যাম্পাসে নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নজরুল অবগাহন শীর্ষক অনুষ্ঠান। জাতীয় কবি কাজী নজরুলকে এক ভিন্ন ও গভীর থেকে গভীরভাবে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়েছে এই বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে।
সোমবার (৭, সেপ্টেম্বর) দিনব্যাপী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। মূখ্য আলোচক ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও জাতীয় কবি নজরুল ইনস্টিটিউট এর ট্রাস্টি মো: জেহাদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা (আহমেদ মাওলা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াঙ্কা গোপ।
সিসিএন বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন অ্যধাপক ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ খাইরুল ইসলাম জুমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির হোসেন।
বিদ্রোহী ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিগুলোর সংমিশ্রণে মঞ্চজুড়ে ফুটে ওঠে এক অনন্য আবহ। নজরুল সংগীতের গভীর আবেগ, রণ সংগীতের দুর্ধর্ষ তেজ এবং 'বিদ্রোহী' কবিতার অদম্য ভাবধারা যখন নৃত্যের ছন্দময় পরিবেশনায় জীবন্ত হয়ে ওঠে, তখন তা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সুরময় মাত্রায় নিয়ে আসে।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত গবেষক ও বক্তাদের বক্তব্যে উঠে আসে নজরুলের বহুমাত্রিক সাহিত্যের গভীরতা। তার সাহিত্যকর্ম কেবল কাব্য ও সঙ্গীতে সীমাবদ্ধ ছিল না, তা ছিল শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে এক বলিষ্ঠ দলিল।
নজরুলের সৃষ্টি মানেই পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী গর্জন। তাঁর কবিতা ও গান বাঙালিকে শিখিয়েছে কীভাবে সমস্ত শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। বক্তারা স্মরণ করিয়ে দেন, জাতীয় জীবনের প্রতিটি সংকটকালে নজরুলের ক্ষুরধার সাহিত্যই আমাদের যুগিয়েছে আত্মবিশ্বাস ও প্রতিরোধের মূল প্রেরণা।
নজরুল জীবনের এক অন্যতম সোনালী অধ্যায় রচিত হয়েছিল কুমিল্লায়। এখান থেকেই তাঁর সৃষ্টিশীলতার নতুন বিকাশ ঘটেছিল, পেয়েছিলেন জীবনের শ্রেষ্ঠ প্রেম, কাব্যপ্রেরণা এবং সংগ্রামের প্রত্যক্ষ অভিজ্ঞতা। কুমিল্লা কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি নজরুলের পদধূলিতে ধন্য এমন এক পুণ্যভূমি যা তাঁর দ্রোহ ও ভালোবাসাকে নতুন রূপ দিয়েছিল। সংবাদ প্রকাশঃ ০৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com