মা হারাল নবজাতক, পাশে দাঁড়ালেন ইউএনও প্রসূতির মৃত্যুতে ক্লিনিক সিলগালা, এক লাখ টাকা জরিমানা

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ==============
ঝিনাইদহের কালীগঞ্জে সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। একই ঘটনায় মা-হারা নবজাতকের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বারোবাজারে অবস্থিত নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় ও ক্লিনিকটি সিলগালা করা হয়।
এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
২০০৯ অনুযায়ী ক্লিনিকটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ওই ক্লিনিকে প্রসবের জন্য ভর্তি হন কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী খাতুন (৩৫)। পরিবারের অভিযোগ, চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, অপারেশন থিয়েটারে নেওয়ার আগে বাথরুমে গিয়ে শিল্পী খাতুনের প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে তাঁকে দ্রুত অস্ত্রোপচার কক্ষে নেওয়া হলেও তিনি মারা যান। অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। সংবাদ প্রকাশঃ ০৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন