সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান =========== কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই অভিযানে দু'টি পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য ও রূপম কুমার সরকারের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অপরাধে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের হোসেন মিয়া (২৫) এবং পূর্ব পোমকারা গ্রামের অলিউল্লাহকে (৪৭) আটক করা হয়।
পরবর্তীতে আমলী আদালত-২ (ব্রাহ্মণপাড়া)-এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তৈয়ব উদ্দিন সামারি ট্রায়ালের মাধ্যমে আসামিদের সাজা প্রদান করেন। রায়ে ১ নম্বর আসামি হোসেন মিয়াকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং ২ নম্বর আসামি অলিউল্লাহকে ৩ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সোমবার (৭ সেপ্টেম্বর) পৃথক এক অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ সাইফুল আলম সিদ্দিকী উপজেলার দক্ষিণ চান্দলা এলাকা থেকে দু'টি জিআর পরোয়ানাভুক্ত আসামি আক্তার খানকে গ্রেপ্তার করেন। আটক আক্তার খান ওই এলাকার নান্নু খানের ছেলে। তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠন ও আসামীদের গ্রেপতার নিশ্চিতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com