দেবীদ্বারে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

ধর্ষক পিতার সাথে ২ কর্মক্ষম পুত্রকেও গ্রাম থেকে বহিস্কার করল এলাকাবাসী
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ =============কুমিল্লার দেবীদ্বার উপজেলার পৈরাংকুল গ্রামে বাকপ্রতিবন্ধী এক নারী (৪০)কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৫০) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পৈরাংকুল আব্দু মার্কেট এলাকায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়ে।

অপরদিকে গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ‍্যায় সামাজিক সালিসে গ্রামবাসী অভিযুক্ত ফারুক হোসেনের সাথে তার কর্মক্ষম ২ পুত্র রাজমিস্ত্রি খায়রুল ইসলাম(২৩) ও অটোচালক মো. রুহুল আমিন(২০)কে গ্রাম থেকে বহিস্কার করেন। মানবিক কারনে অভিযুক্তের স্ত্রী, এক শিশু কণ‍্যা(৭) ও নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন বাকপ্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ধর্ষককে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে শুরুতে ঘটনাটি এলাকার প্রভাবশালী মাতব্বরগন মিমাংসার নামে মামলা দায়েরে বিলম্ব করার অভিযোগ করেছেন বক্তারা। পরে মামলা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে ধর্ষক। বক্তারা অভিযুক্তকে দ্রুত আটকের দাবী জানান। যদি দ্রুত আটক করা না হয়, তাহলে থানা ঘেরাওসহ বড় ধরনের আন্দোলনে নামার হুশিয়ার দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. বাছির, মোঃ খাইরুল আমীন, আবুল হাসেম, মোঃ ছোটন মিয়া, মোঃ রায়হান মোরশেদ, মোঃ সোহেল প্রমুখ।

উল্লেখ্য উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পৈরাংকুল কোনাহাটি এলাকার মৃত মফিজ আলীর ছেলে অটোরিকশা চালক মোঃ ফারুক হোসেন(৫০) গত ৩০ আগস্ট সন্ধ্যা আনুমান ৭ টায় একই এলাকার আব্দুল কাইয়ুমের মুদি দোকানের পেছনে এক বাক প্রতিবন্ধী ওই নারী(৪০)কে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে, ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল জোড় চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হয়ে গেলে পরবর্তীতে ভিক্টিম নারীর ভাই মোঃ হান্নান মিয়া বাদী হয়ে ঘটনার দুই দিন পর ১ সেপ্টেম্বর রাতে মোঃ ফারুক হোসেনকে একমাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।

নাম না প্রকাশের স্বার্থে গ্রামের এক সালিসদার ক্ষোভের সাথে জানান, অপরাধী পিতার সাথে পরিবারের উপার্জনক্ষম নিরপরাধ দুই পুত্রকে গ্রামছাড়া করা ঠিক হয়নি, এটা মানবাধিকার লঙ্ঘিত কাজ। পরিবারটির ভরনপোষনের দায়িত্বে আর কেউ থাকলো।

স্কুল শিক্ষক মো. আলী হোসেন জানান, আমরা সালিসে ধর্ষকসহ দুই পুত্রকে গ্রাম থেকে বহিস্কার করেছি। যেহেতু তারা তাদের অপরাধী পিতাকে আইনের আওতায় আনতে সহায়তা করেনি। ধর্ষক ফারুক ধরা পড়লে, তার দুই ছেলে গ্রামে আসতে আর কোন বাঁধা থাকবেনা।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্তকে আটকে অভিযান অব‍্যাহত রেখেছি।

ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধনের ছবি ও অভিযুক্ত ফারুক হোসেনের(৫০) সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন