টেকনাফ নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ====================কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে নিখোঁজ এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লক বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুর নাম নুরুল ইসলাম (১০)। সে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা জামাল হোসেন ও আয়েশা বেগমের ছেলে এবং লেদা টাওয়ার এলাকার ওসমান বিন আফফান মাদ্রাসার ছাত্র।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর নুরুল ইসলাম নিখোঁজ হয়। রাতে বিষয়টি পুলিশ জানতে পেরে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের এএসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি মোবাইল টিম ক্যাম্পের বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান চালায়।

পরে রাত ১২টা ৫০ মিনিটের দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় ই-ব্লক বাজার এলাকায় বসে থাকা অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে নুরুল ইসলাম জানায়, পথ হারিয়ে সে সেখানে বসে ছিল।

পরে ক্যাম্প কমান্ডার রবিউল ইসলামকে বিষয়টি অবহিত করা হয়। তাঁর নির্দেশক্রমে ব্লক কমিটি ও প্রতিবেশীদের উপস্থিতিতে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন