টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভসংলগ্ন হলবুনিয়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানকালে সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি, জব্দ করা মাদক ও ইজিবাইক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=