কুমিল্লার বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য: এক মাসে গ্রেপ্তার ৭৬

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর:সংবাদদাতা জানান==========
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। গত আগস্ট মাসে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬টি মামলায় ২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে আরও ৪৯ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। সব মিলিয়ে শুধু আগস্ট মাসেই বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে
কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর ভূমিকার প্রশংসা করে স্থানীয় সচেতন মহল বলছে, মাদকবিরোধী অভিযানে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। তাদের মতে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাঙ্গরা বাজার থানা এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল আলম বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নয়। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন