ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ক্যারিয়ার কর্মশালা

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ======= ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় অধ্যয়নরত কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি। তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, “বরুড়ার মেধার আলো দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের এই সোনালী সময়কে কাজে লাগিয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) নেয়ামত উল্যা ভূঁইয়া, বরুড়া ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল আলী এবং মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল হাসেম।

বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে এবং মুশফিকুর রহমান ও যাবিন তাসনিম পুষ্পার যৌথ প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক একঝাঁক নেতৃত্ব ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এ.বি.এম শাহ আলম, শরীফুল আজম, ওবায়দুল হক, মেহেদী হাসান শিশির, কামরুজ্জামান রিমন, মাসুদুর রহমান, রেবেকা সুলতানা, ফারুক হোসাইন, শাহ আলম, ইদ্রিস তালুকদার, নাজমুল মোল্লা, মুবাশ্বিরুজ্জামান হাসান এবং মাহাদী হাসান (অনিক)।

বক্তারা নবীনদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনের নানা দিক ও বরুড়ার ঐতিহ্যবাহী ছাত্রকল্যাণের ইতিহাস তুলে ধরেন। দিনব্যাপী এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ক্যারিয়ার কর্মশালা। যেখানে বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের কীভাবে দক্ষ করে গড়ে তোলা যায়, সে বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া বরুড়ার নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল,ব্যাগ, চাবির রিং ও কলম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি বরুড়াবাসীর এক মিলনমেলায় পরিণত হয়। সংবাদ প্রকাশঃ ০৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন