চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,সংবাদদাতা জানান ===== কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন সদস্য অন্তর্ভূক্তির বিষয়টি বেশ গুরুত্ব সহকারে আলোচনা করার পাশাপাশি সৃষ্ট যেকোনো সমস্যা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দেশ ও জাতির কল্যাণে শিক্ষাখাতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক মো. আমির হোসাইন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক কাজী এমদাদুল হক মাছুম, আহবায়ক কমিটির সদস্য মো. আবুল খায়ের, মো. ফখরুল ইসলাম মজুমদার, মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম, অ্যাসোসিয়েশন এর সদস্য মাওলানা মো. হাসান, মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুল গণি, মো. আনোয়ার হোসেন, শাহিনুর আক্তার, মো. আহসান উল্যাহ, মো. এনামুল হক, মো. মীর হোসেন, কাজী নঈম উদ্দিন প্রমুখ।
সভায় সরকারি বিধি-মোতাবেক নিজ নিজ প্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে উপস্থিত সদস্যরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিটি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন প্রাপ্তির লক্ষ্যে বিধি-মোতাবেক প্রয়োজনীয় সকল কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন সকলে। নিবন্ধন প্রক্রিয়ার বিভিন্ন কাজে সার্বিক সহযোগিতা সহ সকলে যাতে একযোগে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যে ইতিমধ্যেই অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক মো. ওয়াছিম উদ্দিনকে আহবায়ক ও সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন; মো. আবুল খায়ের, মো. ফখরুল ইসলাম মজুমদার, মো. সাইফুল ইসলাম।
এছাড়াও সভায় অবিলম্বে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন সহ অ্যাসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন, অ্যাসোসিয়েশনে অন্তর্ভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মানোন্নয়ন, অ্যাসোসিয়েশন মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষা-২০২৬ মানসম্মত পদ্ধতিতে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ অ্যাসোসিয়েশন সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বাস্তবধর্মী আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উপস্থিত সদস্যবৃন্দ। আলোচনা সাপেক্ষে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে গৃহিত সিদ্ধান্ত সমূহ শীঘ্রই বাস্তবায়নের জন্য সকলে আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=