কালীগঞ্জে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ===============
ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জনহিতৈষী সংস্থা কল্যাণ এর উদ্দোগে উপজেলা বিআইজিবি মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়। সংস্থাটি দির্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তারে কাজ করছে। এবছর উপজেলার রায়গ্রাম, মালিয়াট ও নিয়ামতপুর ইউনিয়নের ৩০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে। জনপ্রতি তিন হাজার করে প্রত্যেক ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে এই টাকা প্রদান করবে। সংস্থাটি প্রতিবছর মাধ্যমিক পর্যায়ের ৩০ জন মেধাবি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছে।
শনিবারের পরীক্ষা পরিদর্শণ ও খাতা মূল্যায়ন কার্যক্রমে উপস্থিত ছিলেন, কল্যাণের সভাপতি শামছুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক মোঃ মুছা করিম। এছাড়া উপস্থিত ছিলেন, অধ্যক্ষ বিকাশ রায়, অধ্যক্ষ সোবাহান, সমাজ সেবক মঈনউদ্দীন, আলতাফ হোসেন, ইচাহক হক, আশাদুল ইসলাম, ফরিদ উদ্দীন আহম্মেদ, মামুনুর রশীদ লিটন, নাহিদ নেওয়াজ, গোলাম কিবরিয়া, নুরুল ইসলাম শেখ ও আজাদুর রহমানসহ তিন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। সংবাদ প্রকাশঃ ০৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন