দেবীদ্বার: ইয়াবা ব‍্যবসায়ীকে গনপিটুনি দিয়ে পুলিশে দিলেন গ্রামবাসী

সিটিভি নিউজ।। আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==================কুমিল্লার দেবীদ্বারে এক মাদক ব‍্যবসায়ীকে মাদক বিক্রয়কালে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে গ্রামবাসী।

ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত মধ‍্যরাতে, উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাবেরপুকুরপাড় গ্রামের আবুল হাসেমের বাড়িতে।

আটক মাদক ব‍্যবসায়ী শিপন মিয়া (৪৯) সাবেরপুকুরপাড় গ্রামের আবুল হাসেমের বাড়ির মৃত: আবুল হাসেমের ছেলে।

স্থানীয়রা জানান, ইয়াবা ব‍্যবসায়ীরা পুরো এলাকার যুব- তরুণদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কোন ভাবেই মাদক বন্ধ করা যাচ্ছেনা। শুক্রবার দিবাগত রাতে শিপন তার গ্রাহকদের কাছে ইয়াবা বিক্রয় করার সংবাদ পেয়ে গ্রামের লোকজন তাকে ইয়াবাসহ আটক করে গণধোলাই দিয়ে আটক করে রাখে। পরে পুলিশকে খবর দিলে, রাত্রিকালীন টহলরত দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) বাঁধন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ যেয়ে ঘটনাস্থল থেকে মাদকসহ শিপনকে থানায় নিয়ে আসে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আটক মাদক ব্যবসায়ী মো. শিপন মিয়াকে স্থানীয়রা আটক রেখে পুলিশকে খবর দেয়, পুলিশ তার দেহ তল্লাসী করে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের পূর্বক আজ (শনিবার) দুপুরে কোর্ট হাজতে চালান করেছি। আমাদের মাদক বিরোধী অভিযান অব‍্যাহত আছে। সংবাদ প্রকাশঃ ০৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন