শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ হলে বৈষম্য দূর করে অধিকার আদায় সম্ভব– অ্যাডভোকেট আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান =================শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ হলে বৈষম্য দূর করে অধিকার আদায় সম্ভব,গার্মেন্টস সেক্টরের ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ ১০ দফা দাবি আদায়ে গাজীপুরে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা
এ কথা বলেন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান।
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের উদ্যোগে এ সভায় মঞ্চের কেন্দ্রীয় সদস্য সোহেল রানা মিঠু সঞ্চালনায়
সভাপতির বক্তব্য রাখেন
উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান।
উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাসির, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার, জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, গাজীপুর মহানগর গার্মেন্টস শ্রমিক নেতা ফারদিন হাসান হাসিব, শ্রমিক নেতা নুর আলম।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশে নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন হচ্ছে। ২০২৩ সালে সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার প্রতিবাদে গাজীপুরে চারজন গার্মেন্টস শ্রমিক পুলিশের গুলিতে নিহত হলেও আজও এর বিচার ও প্রতিকার হয়নি।
তিনি বলেন, ‘‘জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি। সরকারও বৈষম্য না রাখার কথা বলছে। শ্রমিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিলে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও অধিকার আদায়ে কিছুটা হলেও সফলতা অর্জন করা সম্ভব।’’
তিনি আরও বলেন, গত ৩০ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১০টি সংগঠনের সমন্বয়ে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ গঠিত হয়েছে। শ্রমিকদের সুরক্ষা, নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশ, জীবনমান উন্নয়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবিগুলোর পক্ষে থাকা সংগঠনগুলোকে নিয়ে ধারাবাহিকভাবে মতবিনিময় ও সেমিনারের মাধ্যমে আন্দোলনকে আরও গতিশীল করা হবে।
শ্রম আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে আতিকুর রহমান বলেন, ‘‘মামলা বছরের পর বছর চলে। একজন শ্রমিক মামলা করতে করতে বৃদ্ধ হয়ে যান, কিন্তু মামলা নিষ্পত্তি হয় না। কোনো শ্রমিকের পাওনা দুই লাখ টাকা হলেও মামলা শেষ করতে ১০ বছর সময় লেগে যায়। শ্রমিকের পাওনা দ্রুত আদায়ের জন্য মামলা সংক্ষিপ্ত পরিসরে নিষ্পত্তির কার্যকর উদ্যোগ নিতে হবে।’’
গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন ও জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পুনর্নির্ধারণ; বন্ধ কারখানা চালু ও বেআইনি ছাঁটাই বন্ধ; শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ; শ্রম আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি; শ্রম আইন ও বিধি বাস্তবায়ন; গার্মেন্টস শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ; নারী শ্রমিকদের কমপক্ষে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ও মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করা।
এ ছাড়া নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসন, চিকিৎসা, পরিবহন, রেশনিং ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং ট্রেড ইউনিয়ন গঠন ও যৌথ দর-কষাকষির অধিকার বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
সভায় নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করা হবে। ১০ দফা দাবি বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সভাপতি রহিম বাদশা, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি হারুন সরকার, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা সভাপতি হামিদ সরকার, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শামসুল ইসলাম নয়ন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোকন এবং বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি আবদুর সহীদ সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=