মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠবার্ষিকী পালন

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ==========কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। পরে তিনি এ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালী, বৃক্ষরোপন ও ডাকাতিয়া নদীতে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দেন। এর আগে তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করেন। সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ সফিকুর রহমান সফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সহ সভাপতি মো. শরীফ হোসেন, এস.এম মুনসুর আলম, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্ল্যা জিকু, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন