‘সাইকেল অব স্ট্রেন্থ’-এর সেশন অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। রোটার্যাক্ট ক্লাব অফ চিটাগাং রোজ গার্ডেন-এর আয়োজনে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতামূলক প্রজেক্ট ‘সাইকেল অব স্ট্রেন্থ’-এর সেশন গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে ‘অপরাজেয় বাংলাদেশ’ কর্তৃক অনুমোদিত আদ্রিতা শেল্টার হোম-এ অনুষ্ঠিত হয়।
ফ্রেশ অনন্যা-এর স্যানিটারি ন্যাপকিন সহায়তায় আয়োজিত সেশনটি পরিচালনায় ছিলেন প্রজেক্ট চেয়ারপার্সন রোটা. উম্মে হাবিবা ও প্রজেক্ট কো অর্ডিনেটর রোটা. মোঃ ওমর করিম।
সেশনে বক্তব্য রাখেন রোটা. ফাহমিদা কাদের নওরিন ও রোটা. তাহিলা খন্দকার। এছাড়া রোটা. ইয়াছিন আরফাত, রোটা. নুরুল ইসলাম বাঁধন ও রোটা. মোঃ সাকিবুল ইসলাম সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
সুষ্ঠু মাসিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রকল্পটির কার্যক্রম অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=