সিটিভি নিউজ।। নিজস্ব রিপোর্টার : গক ১ সেপ্টেম্বর শরতের বৃষ্টিস্নাত বিকেলে কুমিল্লা নজরুল ইন্সটিটিউটের (মুক্তমঞ্চে) সমতটের কাগজ-এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক-শিক্ষাবিদ-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আলী হোসেন চৌধুরী। কবিসংসদ বাংলাদেশ কুমিল্লা জেলার সভাপতি-অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা-কবি মামুন কবির চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি-নাট্যাভিনেতা মোহাম্মদ শাহাজাহান, বিশিষ্ট গীতিকার সফিকুল ইসলাম ঝিনুক, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি কবি সেলিম মিয়াজী, কবি ও আবৃত্তিশিল্পী মমতাজ বেগম (মম), কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লার সভাপতি রসিককবি আবদুল কাইয়ুম। সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল-এর সঞ্চালনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ জাফর আলী, এপেক্সিয়ান আব্বাস উদ্দিন, সৃজনশীল ব্যক্তিত্ব মো: জাকির হোসেন। নজরুল সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী-সুরকার ভূষণ সূত্রধর, কবিতা পাঠ করেন কবি জয়দেব ভট্টাচার্য ভুলু, কবি এম.কে নূর আলম, কবি ও সাংবাদিক এমদাদুল হক ইয়াছিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট নজরুল গবেষক-শিক্ষাবিদ ড.আলী হোসেন চৌধুরী বলেন, আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমতটের কাগজ-এর চমৎকার উদ্যোগকে স্বাগত জানাই। সাম্যের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কাজী নজরুল ইসলাম জাতি-ধর্ম নির্বিশেষে মানবতা, মুক্তি ও সাম্যের গান গেয়েছেন। অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তাঁর কবিতা, সাহিত্য, গান, গজল বাংলা সাহিত্যকে তুলে ধরেছে বিশ্ব দরবারে। নজরুলের কাব্যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সামাজিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রকাশিত হয়েছে। নজরুলের 'বিদ্রোহী' কবিতা বাংলা সাহিত্যে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছে। নজরুলের জীবনে অসাধারণ অধ্যায় রয়েছে আমাদের কুমিল্লাকে ঘিরে। কবির সৃষ্টিকর্ম, প্রেম, বিয়ে কুমিল্লাতে রচিত হয়েছে কালজয়ী অধ্যায়। কবিকে নিয়ে অল্প কথায় স্মৃতিচারণ করে শেষ করা যাবে না। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com