দেবীদ্বার: ঔষধ পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে শতাধিক ফার্মেসি বন্ধকরে পালাল মালিকরা, ৮ ফার্মেসিকে ৪৬ হাজার টাকা জরিমানা;

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ =========কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ঔষধ, ঔষধ কোম্পানীর স‍্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১৫টি ঔষধের ফার্মেসিতে অভিযান চালিয়ে ৮টি ফার্মেসীকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে।

একই অভিযানে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে যানজট সৃষ্টির দায়ে দুটি যাত্রীবাহী বাসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেবীদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিউমার্কেট এলাকার ১১৮ টি ফার্মেসির মধ‍্যে খোলা ১৫ টি ফার্মেসী পরিদর্শন করেন। এর মধ্যে ৮টি ফার্মেসীতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ঔষধ কোম্পানির স‍্যাম্পল পাওয়া যায়। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর প্রযোজ্য বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট ৮ ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। বাকী শতাধিক ফার্মেসী অভিযানের সংবাদ শুনে দোকান বন্ধ করে পালিয়ে যায়।

অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন কুমিল্লার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। দেবীদ্বার থানা পুলিশ ও আনসার সদস্যের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

এছাড়া নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির অপরাধে এমএইচ ও নিউ সুগন্ধা পরিবহনের
দুটি যাত্রীবাহী বাসকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর প্রযোজ্য বিভিন্ন ধারায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ফার্মেসী মালিকদের এন্টিবায়োটিক ঔষধ বিক্রির ক্ষেত্রে চিকিৎসকের ব‍্যবস্থাপত্র যথাযথ রেজিস্টার সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেন। পাশাপাশি অবৈধ, অনিবন্ধিত, ঔষধ কোম্পানির স‍্যাম্পল মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ঔষধের গুণগত মান নিশ্চিত করা এবং যানবাহন কর্তৃক জনসাধারণের চলাচলে বাঁধা নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের খবরে যে সমস্ত ফামের্সীর মালিকরা দোকান বন্ধ করে পালিয়েছে, এটা সরাসরি সরকারি কাজে বাঁধা ও অমান্য করা। আমরা বন্ধ সবগুলো ফামের্সীর তথ্য সংগ্রহ করছি। তাদের শোকজ করা হবে।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে ঔষধ পাড়ায় ভ্রাম‍্যমান আদালতের অভিযান চলাকালে তোলা ছবি। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন