দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধার জানাযা থেকে মোবাইল চুরি: ২ চোর আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি / ==============কুমিল্লার দেবীদ্বারে কৃষি অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ এম,এ আউয়াল মোল্লা (৭৬)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তবে তাঁর এই জানাযার নামাজ চলাকালীন সময়ে মুসুল্লিদের পকেট থেকে মোবাইল চুরির অভিযোগে দুই পেশাদার চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণপিটুনি দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাদ জোহর দেবীদ্বার পৌর এলাকার বারেরা মোল্লা বাড়ির মরহুম হারুন অর রশিদের ছেলে বীর মুক্তিযোদ্ধা এম,এ আউয়াল মোল্লার জানাযার নামাজে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে মরহুম এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। দেবীদ্বার থানার উপ-পরিদর্শক অজয় চক্রবর্তীর নেতৃত্বে রাস্ট্রীয় এই সালাম গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফয়সল উদ্দিন।
পুলিশের পক্ষ থেকে আটককৃত অভিযুক্ত মোবাইল চোরদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— ঢাকা যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার দুলাল দেবনাথের ছেলে রতন চন্দ্র দেবনাথ (৪২) এবং শনির আখড়া এলাকার আতিক মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫৫)।
পুলিশ জানায়, এই চোর চক্রটি মূলত অত্যন্ত সুকৌশলী ও পেশাদার। তারা দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত, সুপরিচিত এবং প্রভাবশালী ব্যক্তিদের মৃত্যুর পর তাদের জানাযার খোঁজখবর রাখে। এরপর ঢাকা থেকে মুসুল্লী সেজে সুদূর এলাকায় এসে জানাযায় অংশ নেয়। মুসুল্লীদের ভিড় এবং আবেগঘন পরিবেশের সুযোগ নিয়ে তারা পকেট থেকে মোবাইল চুরি করে পালিয়ে যেত। আজ দেবীদ্বারে জানাযার নামাজ চলাকালীন সাধারণ মানুষ তাদের হাতেনাতে ধরে ফেলে।
দেবীদ্বার থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, কুমিল্লা জেলা পুলিশ থেকে আগত একদল বিউগল বাদক দলের করুণস্বরে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে জানাযার সময় মোবাইল চুরির ঘটনা ঘটে। ৩ টি আই ফোনসহ অন্তত: ১১টি মোবাইল চুরি হয় বলে স্থানীয়রা জানান।

উল্লেখ‍্য প্রয়াত এ বীর মুক্তি যোদ্ধা যুদ্ধকালীন সময়ে ন‍্যাপ- কমিউনিস্ট পার্টি- ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর সদস‍্য ছিলেন এবং দেবীদ্বার, মুরাদনগর, চান্দিনা থানা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
ছবির ক‍্যাপশনঃ
দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধার জানাযা থেকে মোবাইল চুরির ঘটনায় আটক ২ চোর, সালাম প্রদান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ছবি। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন