দেবীদ্বারে পিডিবিএফ’র মাঠকর্মী গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও: টাকার দাবিতে গ্রাহকদের অফিসে ভীড়

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===============
কুমিল্লার দেবীদ্বারে “পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)’র মাঠকর্মী মোঃ শাহজাহান মিয়া নামে এক কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক গ্রাহকের ঋণের জমা ও এফডিআর’র প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিয়োগ উঠেছে। ওই টাকা ফেরতের দাবীতে গ্রাহকরা ওই সংস্থার অফিসে ভীড় জমিয়ে অবরোধ করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে দেবীদ্বার- চান্দিনা সড়কের এএসপি সার্কেল দেবীদ্বার কার্যালয়ের পাশে “পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)’র কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গ্রাহকরা জানান, পিডিবিএফ’র অধিনে বিভিন্ন গ্রামে সমিতি রয়েছে। সমিতির সদস‍্যদের দারিদ্র বিমোচনে সঞ্চয় জমাদানের মাধ‍্যমে ঋণ প্রদান করা হয়। অধিকাংশ গ্রাহকই ১০/১৫ বছর ধরে সঞ্চয় প্রদানে ঋণ গ্রহন ও পরিশোধ করে আসছেন। অনেকে এফডিআর করে সঞ্চয় জমিয়েছেন।

গত ২০২৫-২০২৬ সালে বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক গ্রাহককে এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা ঋণ দেয়ার নামে গ্রাহকদের কাছ থেকে ১০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ী হিসেবে টাকা জমা দিলেও তাদের ঋণদানে আজ-কাল, এ মাস ও মাস ঘুরিয়ে হয়রানী করছিল। গ্রাহকদের সাথে ৮ বছর ধরে টাকা লেনদেনের ফিল্ড অফিসার শাহজাহান আলীর সাথেই গ্রাহকদের যোগাযোগ ছিল বেশী।

শিরিন আক্তার নামে এক গ্রাহক জানান, পিডিবিএফ’র মাঠ কর্মী শাহজাহান আলী তাকে ৩ লক্ষ টাকা ঋণ দেয়ার কথা বলে জামানত হিসেবে এক লক্ষ ১০ হাজার টাকা নেয়। তার একটি পুরাতন বইয়ে এ টাকার হিসেব জমা দেন। পরে নিশ্চিত হতে ফিল্ড অফিসার হৃদয় দাসকে বইটা দেখান, তিনিও বলেছেন হিসাব ঠিক আছে। এ বিষয়ে গতকাল ম‍্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলে তিনি জানান, আপনার পুরাতন বইয়ে হিসাব থাকবেনা, বর্তমান বই দেখান। এ টাকা আমাদের দপ্তরে জমা হয়নি।

আমি তাৎক্ষনিক পিডিবিএফ দেবীদ্বার শাখার ফিল্ড অফিসার শাহজাহান আলীকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগের পর শাহজাহান আলী পালিয়ে যায়। শাহজাহান আলী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার শরাতলা গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে। আমার ঘটনার পরই অন‍্যান‍্য শতাতাধিক গ্রাহক জানতে পেরে অফিসে এসে টাকা ফেরত চাচ্ছেন।

এছাড়াও একাধিক ভুক্তভোগী গ্রাহক জানান, ঋণের জমা, ব্যক্তিগত সঞ্চয়, এফডিআর এর জমা টাকাসহ আমরা প্রায় শতাধিক গ্রাহক অর্ধকোটি টাকার উপরে জমা দিয়েছে। সেই টাকা মাঠকর্মী শাহজাহান নিয়ে পালিয়েছে। এবিষয়ে অফিসে আসলে ব্রাঞ্চ ম্যানেজার উম্মে সুবাইদা আমাদের কোন কথাই শুনেন না। উল্টো ধমক দিয়ে বলেন যাকে টাকা দিয়েছেন তার কাছে যান। তার বিরুদ্ধে মামলা করুন। অথচ আমরা এই ব্রাঞ্চের মাধ্যমেই ঋণ গ্রহণ ও সঞ্চয় জমা করেছি। আমাদের সাথে বড় ধরনের প্রতারণা করেছে পিডিবিএফ অফিস কর্তৃপক্ষ। আমরা এদের বিচার চাই ও আমাদের কষ্টের টাকাগুলো ফেরত চাই।

এবিষয়ে হিসাব রক্ষক কর্মচারি পারভিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি কিছুই জানি না। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য সপ্তাহে দুইদিন এখানে অফিস করি। আপনারা আমাদের জেলার ডিডি স্যারের সাথে কথা বলুন।

এবিষয়ে ব্রাঞ্চ ম্যানেজার উম্মে সুবাইদা মুঠোফোন বলেন, ঘটনার বিষয়ে আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হেড অফিসে পাঠানো হবে।

এবিষয়ে পিডিবিএফ এর কুমিল্লা রিজনের ডেপুটি ডিরেক্টর মোঃ সফিকুল ইসলাম জানান, একাধিক ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রাহণ করবো।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে বযবস্থা নেব।
ছবির ক্যাপশনঃ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর অফিসে ঋণের জমা ও এফডিআর সঞ্চয়পত্রের টাকা ফেরতের দাবীতে অবস্থানরত গ্রাহকের ছবি ও গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যাওয়া মাঠকর্মী শাহজাহান এর সংগৃহিত ছবি। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন