সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম সংবাদদাতা কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভায় ও র্যালিসহ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মাইক্রোস্ট্যান্ড প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো.কামরুল হুদা।
চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু এবং সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন এর যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ মজুমদার, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মুক্তু, মো. শাহআলম, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলাল, সহ-সভাপতি গাজী শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, পৌরসভা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শিখা, উপজেলা যুবদলের আহবায়ক মো. জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মোহাম্মদ জোবায়ের, মো. শাহনেওয়াজ মজুমদার, পৌরসভা যুবদলের আহবায়ক মো. হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফখরুল হাসান, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com