চৌদ্দগ্রামে ইভটিজিং এর দায়ে যুবককে ভ্রাম্যমান আদালতের ২ মাসের কারাদন্ড প্রদান

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান =: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে মো. শাওন (২২) নামের এক যুবককে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত শাওন উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার মো. শহীদুল ইসলাম এর ছেলে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয়গামী ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে তাকে এ সাজা প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাফকাত আলী।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়ে সোমবার দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে মো. শাওন নামের এক যুবককে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। ইভটিজিং সহ কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন