ব্রাহ্মণপাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কেরীর বড়ি (বিষ) পান করে হালিমা আক্তার (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ রোববার (৩০ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত হালিমা আক্তার উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের মো. ছিদ্দিকুর রহমানের মেয়ে এবং মহালক্ষ্মী পাড়া গ্রামের মো. স্বপন মিয়ার স্ত্রী। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ৩০ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে যেকোনো সময় স্বামী ও পরিবারের লোকজনের অগোচরে হালিমা আক্তার বিষ পান করেন। বিষপানের বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পরবর্তীতে অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে টমছম ব্রিজ এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই হালিমা আক্তারের মৃত্যু হয়। স্বজনরা তাঁর মরদেহ উদ্ধার করে স্বামী স্বপন মিয়ার বসতবাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।
নিহতের বাবা মো. ছিদ্দিকুর রহমান বলেন, পারিবারিক ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলোচনা শেষে ব্রাহ্মণপাড়া থানায় অপমৃত্যুর সংবাদ লিখিতভাবে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো ফারুক হোসেন জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ ৩১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=