বরুড়ায় বৃক্ষরোপণ ও মাদক বিরোধী কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ১৬শ গাছের চারা বিতরণ

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ============পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কুমিল্লার বরুড়ায় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬০০টি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

৩১ আগস্ট (সোমবার), শিলমুড়ী উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুবদল নেতা মো. সুমন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।

কর্মসূচির শুরুতে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে অতিথি ও অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। একটি সুন্দর, সবুজ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

এ সময় দীঘলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়সূরা আক্তার একটি কাঁঠাল গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি বাড়িতে এটি রোপণ করব এবং পরিচর্যা করে বড় করব। গাছে ফলন হলে সবাইকে খাওয়াব।”

উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ইলিয়াছ আহমদ-এর সঞ্চালনায় এবং ১০ নম্বর উত্তর শিলমুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু।
এছাড়া ঈগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ৩১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন