কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, চালকসহ আটক ২

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============
কক্সবাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি বাসের চালক ও হেলপারকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড এলাকায় উখিয়া থেকে কক্সবাজার সদরগামী ‘পালং স্পেশাল সার্ভিস’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পেছনের সিটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটক দুজনের দেখানো স্থান থেকেই এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাসের চালক আকতার হোসেন (২৩), রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। অপরজন বাসটির ১৩ বছর বয়সী হেলপার।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ‘পালং স্পেশাল সার্ভিস’ বাসটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ৩১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন