দেবীদ্বারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স; থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ওআলোচনা সভা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ==============
“দেবীদ্বারে মাদক থাকবে নয়তো থানা থাকবে, নয়তো থানা থাকবে; মাদকের সঙ্গে কোন আপোষ নাই”- এ কঠোর হুঁশিয়ারির মধ্য দিয়ে, কুমিল্লার দেবীদ্বারে এক মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর ইউনিয়ন এর পদ্মকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, থানা পুলিশের উদ্যোগে ওই মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ইউপি সদস্য আবু মুছা মোল্লার সভাপতিত্বে এবং ইউপির হিসাব সহকারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারমান্যান মো. হুমায়ুন কবির, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, মো. আব্দুর রশিদ সরকার, সরকার সাকিব, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন, গাজী নাজমুল, স্থানীয় মসজিদের ইমাম মো. ইব্রাহিম খলিল প্রমূখ।
বক্তারা বলেন, শুধু পুলিশের অভিযান দিয়ে মাদক শতভাগ নির্মূল সম্ভব নয়। এর জন্য প্রতিটি পরিবারে সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে এবং সামাজিক কাউন্সিলিং করতে হবে।
তরুণ ও যুবসমাজকে মাদকের মরণঘাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা, সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থান ব্যক্ত করার পাশাপাশি সামাজিক আন্দোলনের ওপর জোর দেন।
তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। একটি মেধা সম্পন্ন ও সুস্থ জাতি গঠনে দেবীদ্বারকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত এই চিরুনি অভিযান ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, মাদক একটি ব্যাধি, যে পরিবারে একজন মাদক সেবী বা ব্যাবসায়ি আছেন, সে পরিবারের সারা জীবনের কান্না হয়ে থাকবে। আমাদের শ্লোগান হচ্ছে- হয় মাদক মাদের থাকবে নচেৎ থানা থাকবে। মাদকের কারবারী বা পৃষ্ঠপোষক যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা আমাদের।
আলোচনা শেষে পদ্মকোট বাজারের প্রধান প্রধান সড়কজুড়ে একটি বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ফেস্টুন প্রদর্শন করে যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান।
দেবীদ্বারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স; থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ওআলোচনা সভার ছবি। সংবাদ প্রকাশঃ ৩১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=