পার্বতীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর (দিনাজপুর) :================
দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পুরাতন বাজার তেলিপট্টি মোড় পার হয়ে সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওহাব সরকারের দীঘির পাশের আঞ্চলিক পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার হরিপুর এলাকার বাসিন্দা। তিনি মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর ডিএসআর (ডিস্ট্রিবিউশন সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে পার্বতীপুর বাস টার্মিনাল থেকে তেলিপট্টির দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে পার্বতীপুরগামী সাথী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে। সংবাদ প্রকাশঃ ৩০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন