আড়াইহাজারে ছাত্রদল নেতার নেতৃত্বে ব্যবসায়ী যুবককে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ==============
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবককে হাত-পা বেঁধে অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে।
রবিবার (৩০ আগষ্ট) আড়াইহাজার উপজেলার সদরের নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আরাফাত। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে। তিনি গোপালদী বাজারে কাপড়ের ব্যবসা করেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জিম শেষ করে আড়াইহাজার উপজেলার আড়াইহাজার বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় আরাফাতকে আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান সানির নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি একসঙ্গে ধরে নিয়ে যায়। তাকে শহীদ মিনারের পাশে একটা কল্যান পরিষদে নেয়ার পরে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে পরিবারের কাছে ফোন করে তার মুক্তির বিনিময়ে টাকা দাবি করা হয়।
আরাফাতের পরিবারের জানায়, অপহরণকারীদের দাবির পর তারা ২০ হাজার টাকা দিতে বাধ্য হন। টাকা দেওয়ার পরও তাকে মারধর করা হচ্ছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় আরাফাতকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগীর চাচা দায়ের ফকির বলেন, আমার ভাতিজাকে ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় এবং ২০ হাজার টাকা দেওয়ার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমাদের মামলা না করার জন্য চাপ দেয়া হচ্ছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ৩০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন