কক্সবাজারে বারে বিরোধের জেরে দুই যুবক নিহত

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================কক্সবাজার শহরের একটি হোটেলের বারে তুচ্ছ কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের রেনেসাঁ হোটেলের দ্বিতীয় তলার বারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শহরের নুনিয়ারছড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে নাজিবুল হক রাশেদ (২৭) এবং বিডিআর ক্যাম্প এলাকার আবুল কালামের ছেলে সোলাইমান ওরফে সালমান (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাশেদ আরও কয়েকজনের সঙ্গে ওই বারে যান। সেখানে ২ নম্বর ওয়ার্ডের আনসার নামে এক যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনসার ফোন করে আরও দুজনকে ডেকে আনেন। তারা বারে এসে রাশেদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হোটেল ও আশপাশের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে সংশ্লিষ্টরা জানান, রাত ১১টার পর খুরুশকুল রাস্তার মাথা এলাকার আবু তাহের মিয়ার ছেলে তাজুয়ার হক রাধি তার বন্ধু সালমানকে নিয়ে বারে প্রবেশ করেন। কিছুক্ষণ পর সালমান রাশেদকে ধরে রাখেন এবং রাধি ধারালো অস্ত্র ও কাঁচের বোতল দিয়ে রাশেদের ওপর হামলা চালান বলে ফুটেজে দেখা যায়।

গুরুতর আহত অবস্থায় রাশেদ বারের নিচে নেমে এসে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে হামলার পর সালমান হোটেল থেকে বের হওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরে রাশেদের স্বজনরা ঘটনাস্থলে এসে সালমানকে মারধর করে তাঁকে নিয়ে যান। এরপর রাশেদের এলাকায়ও তাঁর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আহত সালমানকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বারে কথা কাটাকাটির জেরে হামলা ও পাল্টা হামলার ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বিরোধের প্রকৃত কারণ কী ছিল এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। সংবাদ প্রকাশঃ ২৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন