পার্বতীপুরে ভাঙাড়ি দোকানে ১১৪ কেজি চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার গ্রেপ্তার ১

সিটিভি নিউজ।। মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ : ==============
দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের একটি ভাঙাড়ির দোকানে অভিযান চালিয়ে ১১৪ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। এসব তার রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে বলে পুলিশের দাবি। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে হৃদয় (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি নম্বরবিহীন মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, বদরগঞ্জ থানা পুলিশ ও পার্বতীপুর মডেল থানা পুলিশের যৌথ সহযোগিতায় পার্বতীপুর পৌর শহরের আমিরগঞ্জ এলাকায় মাসুদ পারভেজের ভাঙাড়ির দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মামলা ও অভিযোগের তদন্ত করতে গিয়ে চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে হৃদয়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুরের আমিরগঞ্জের ওই ভাঙাড়ির দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে ১১৪ কেজি বৈদ্যুতিক তার এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা তারগুলোর একটি অংশ রংপুরের একটি বেসরকারি বিদেশি কোম্পানি থেকে চুরি করা হয়ে থাকতে পারে। তবে তারগুলোর সুনির্দিষ্ট উৎস ও মালিকানা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
স্থানীয়দের অভিযোগ, পার্বতীপুর শহর ও আশপাশের কয়েকটি ভাঙাড়ির দোকানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চোরাই মালামাল কেনাবেচা হয়ে আসছে। এসব দোকানে চোরাই বৈদ্যুতিক তার, লোহা ও অন্যান্য ধাতব সামগ্রী কীভাবে আসে এবং কারা সেগুলো কিনছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।
আমিরগঞ্জের মাসুদ পারভেজের ভাঙাড়ির দোকানেও এর আগে চোরাই মালামাল উদ্ধারের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে সাম্প্রতিক ১১৪ কেজি বৈদ্যুতিক তার উদ্ধারের ঘটনায় ওই দোকানকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর তোর মোবাইল ফোনে ( 01712644139) যোগাযোগ করলে বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৭৫০২) পার্বতীপুরে স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজের ভাঙাড়ির দোকানে পাওয়া গিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। একই ভাঙাড়ির দোকানকে ঘিরে পৃথক সময়ে চোরাই বা সন্দেহজনক মালামাল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—পার্বতীপুরে চোরাই মালামাল সংগ্রহ, পরিবহন ও বিক্রির সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না।
এদিকে শুধু একজনকে গ্রেপ্তার করেই তদন্ত শেষ না করে চোরাই বৈদ্যুতিক তারের উৎস, সরবরাহকারী, ক্রেতা ও বিক্রেতাদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, চোরাই তার চুরি করে একা বিক্রি করা সম্ভব নয়; এর পেছনে সংগ্রহ, পরিবহন ও বিক্রির একটি চক্র থাকতে পারে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানিয়েছেন, এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, পার্বতীপুর এলাকায় এর আগেও বৈদ্যুতিক তার চুরির ঘটনা সংবাদে এসেছে। ২০২৫ সালে পার্বতীপুর-সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের প্রায় ১৭ কিলোমিটার তার চুরির খবর প্রকাশিত হয়েছিল। ফলে নতুন করে ১১৪ কেজি চোরাই তার উদ্ধারের ঘটনায় বিদ্যুৎ ও বৈদ্যুতিক সামগ্রী চুরি-বেচাকেনা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন