শোক সংবাদ।। মোঃ ওয়ারেছ আলী শাহিন এর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

সিটিভি নিউজ।।     মোঃ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ===============
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন এর ছোট ভাই মোঃ ওয়ারেছ আলী শাহীন বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি,,,,,,,,,, রাজিউন)। তার বাড়ি মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে, বৃহস্পতিবার বিকাল বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাযায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস পাটোয়ারী, সহ-সভাপতি প্রফেসর আলী মুত্তুজা, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ১ নং বাইশগাও ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম, উপজেলা বিএনপি’র সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল বাশার, যুব বিষয়ক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক রহমত উল্লাহ জিকু, ছাত্রদল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী সহ উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কুমিল্লা ০৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। সংবাদ প্রকাশঃ ২৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন=         ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন