সিটিভি নিউজ।। আবদুল আউয়াল, কুমিল্লা:সংবাদদাতা জানান =================বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক অরাজনৈতিক সেবামূলক সংগঠন হলো লায়ন্স ক্লাব। তারই শাখা লায়ন্স ক্লাব অব কুমিল্লার আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬ খ্রিঃ) কুমিল্লা মহানগরীর ঝাউতলায় সেলিম ক্লিনিক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব কুমিল্লার সভাপতি লায়ন আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,লায়ন্স ক্লাব অব কুমিল্লার পাস্ট প্রেসিডেন্ট এবং রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোঃ আতোয়ার জাহান ভূঁইয়া,
পাস্ট প্রেসিডেন্ট এবং রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার
লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী,
পাস্ট প্রেসিডেন্ট এবং রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার
লায়ন অধ্যাপক আলী আহসান টিটু,সাবেক কোষাধ্যক্ষ লায়ন মোঃ আবদুল হালিম,সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবদুল আউয়াল সরকার।
ডাঃ একেএম আবদুস সেলিম বলেন,আমাদের উদ্দেশ্য মানুষের মধ্যে সম্প্রীতি গড়ার চেতনাকে উজ্জীবিত ও পৃষ্ঠপোষকতা করা। সুশাসন ও সুনাগরিকত্ব -এ আদর্শকে ধারণ করা। আমাদের ক্লাব সবসময় সেবামূলক কাজ করে
আসছে। আমরা পূর্বের ন্যায় সেবামূলক কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com