সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি- =============
বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল সমাজের সদস্যদের সচেতন ও দক্ষ করে তুলতে ঝিনাইদহে ৩ দিনব্যাপী অ্যাডলোসেন্ট গার্লস ক্লাব (এজিসি) ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের এইড কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। সেসময় উপস্থিত ছিলেন সার্ভিস এন্ড ভিশন এডিফাই (সেভ)’র নির্বাহী পরিচালক আয়াশা সিদ্দিক আশা, মনিটরিং অফিসার সুমাইয়া আক্তার দীনা, প্রজেক্ট কোর্ডিনেটর জাহিদ্দুজমান সেলিম, ফিল্ড অফিসার রোকনুজ্জামান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
সেভ’র আয়োজনে সিসু ও বান্ধব ডেনমার্কে’র সহযোগীতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষনে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন কিশোরী শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে কিশোরীদের অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা, ও সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করেন আয়োজকরা। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com