টেকনাফে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===================কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।

বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফের ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের আওতাধীন মৌলভীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শহীদ আলমের নেতৃত্বে রাত্রীকালীন মোবাইল টহল দল অভিযান চালিয়ে নিজ শেড থেকে সাদ্দাম হোসেন (২২) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। পরে তাকে লেদা এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নূরুল আলম ওরফে ধইল্লার ছেলে।

এপিবিএন জানায়, সাদ্দাম হোসেন টেকনাফ মডেল থানার মামলা নম্বর-০৬, তারিখ ১ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় ১ নম্বর আসামি। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩)-এর ১১(খ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭, ৩২৫, ৩২৬ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংবাদ প্রকাশঃ ২৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন