চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,সংবাদদাতা জানান কুমিল্লা:====== কুমিল্লার চৌদ্দগ্রামে তাছলিমা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা-শারীরিক নির্যাতন, তালা ভেঙ্গে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ অর্থ সহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের কোরিয়া প্রবাসী লুৎফুল হুদা মজুমদার রিপন এর বাড়িতে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা গুনবতী ইউনিয়নের বধুড়া গ্রামের লুৎফুল হুদা মজুমদার জীবিকার তাগিদে দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। দীর্ঘ প্রবাস জীবনের সকল আয়-রোজগার স্বীয় ৩ ভাই ও ৩ বোন সহ পরিবারের সদস্যদের পিছনে ব্যয় করেন। একটু স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য বাড়িতে একটি পাকা দালান ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে স্বপরিবারে বসবাস করে আসছেন। এ সময় যৌথ পরিবারের সকল খরচও বহন করেন তিনি। কিন্তু ২০২২ সালে যখন তিনি শরীয়াহ মোতাবেক পারিবারিকভাবে বিয়ে করে সংসার জীবনযাপন শুরু করেন, তখনই বাঁধে বিপত্তি। ছুটি কম থাকায় বিয়ের মাত্র ২১ দিনের মাথায় নববধূকে নিজ বাড়িতে রেখে জীবিকার তাগিদে আবার প্রবাসে ফিরে যান তিনি। তখনই তার বড় ভাই নজরুল হুদা স্বপন ও নাজমুল হুদা রতনসহ পরিবারের অন্যান্য সদস্যরা লুৎফুল হুদা মজুমদারের অন্তঃসত্তা স্ত্রী তাছলিমা আক্তারের উপর ধারাবাহিকভাবে বিভিন্ন মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। তাদের এ বর্বরোচিত নির্যাতনের ফলে গৃহবধূ তাছলিমা আক্তারের গর্ভের সন্তানও নষ্ট (মিসক্যারিজ) হয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভিষণ ভেঙ্গে পড়েন। তারপরও অভিযুক্তদের নির্যাতন কমেনি বরং ক্রমশঃ বেড়েই চলেছে। ঘটনার দিন শুক্রবার সকালে গৃহবধূ তাছলিমা আক্তারের ভাশুর নজরুল হুদা স্বপন, নাজমুল হুদা রতন ও রতনের ছেলে রুদ্র এবং রাফি সহ পরিবারের অন্যান্য সদস্যরা পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নিজ বসতঘরের তালা ভেঙ্গে জোরপূর্বক প্রবেশ করে অতর্কিতভাবে হামলা করে। এ সময় ঘরের আসবাবপত্র ভাংচুর, ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে ড্রয়ারে থাকা ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে গৃহবধূকে কুপিয়ে হত্যা করিবে মর্মে হুমকি-ধমকি প্রদান করে। এ ঘটনার প্রতিকার চেয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার গত বুধবার ৮ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টির অধিকতর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগি তাছলিমা আক্তার জানান, বিয়ের পর থেকেই আমার উপর অমানবিক নির্যাতন শুরু করে আমার ভাশুর সহ স্বামীর পরিবারের লোকজন। তাদের নির্যাতনের ফলে আমার গর্ভের সন্তানটিও নষ্ট হয়ে যায়। তারপরও স্বামীর কথা রাখতে গিয়ে বিষয়টি নিয়ে আমি আর বাড়াবাড়ি করিনি। গত শুক্রবার তারা সকলে পরিকল্পিতভাবে আমার ঘরের তালা ভেঙ্গে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় তারা আমার ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ঘরে থাকা দামী আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত নজরুল হুদা স্বপনের ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৮১৯-৫৩৯৬৮৬) বারবার কল দেওয়ার পরও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বলেন, গৃহবধূ কর্তৃক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রকাশঃ ২৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন